প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৬ ০২:৪৪:৫১
প্রজন্ম ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আমাদের সবসময়ই শেখানো হয় একাত্তরের চেতনা। ওই চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে। সামনের দিকে জাতি যেন না আসতে পারে, এ জন্য জাতিকে কিভাবে পেছন থেকে টেনে ধরা যায়, সে জন্য তারা লেগে আছে। অন্য কোনো জাতিকে কি এমন যুদ্ধ-বিগ্রহ সহ্য করতে হয়নি? ১৯৪৫ সালে কি জার্মানির অবস্থা এমন ছিল না? সোভিয়েত ইউনিয়ন কি ভেঙে খান খান হয়ে যায়নি? তারপরও তারা ঘুরে দাঁড়িয়েছে। এখন বিশ্বকে চ্যালেঞ্জ করছে। কারণ তারা জাতিকে বিভক্ত করেনি।
রোববার চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশের আলো-বাতাসে বেড়ে উঠেছি। আমাকে বলা হয়, নব্বইয়ে পরে জন্মগ্রহণ করলেও তুমি রাজাকার, তুমি আলবদর, আল-শামস, তুমি গুপ্ত। অথচ এদেশে জন্ম আমার, আমি ট্যাক্স দেই, আমি এই দেশকে নিয়ে ভাবি, জাতিকে নিয়ে ভাবি, আমি দুর্নীতি করি না, আমি চাঁদাবাজি-টেন্ডারবাজি করি না। যুদ্ধের সময় জন্ম না হলেও আমি নাকি চেতনায় রাজাকার।
চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু
হামলাকারী ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসি ক্যামেরার ফুটেজ ‘ডিলিট করলেন’ প্রভোস্ট
এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন
জুলাইয়ে সেনা কমান্ডারের চেয়েও ইনুর নির্দেশ ছিল শক্তিশালী : প্রসিকিউটর তামিম
মানবতাবিরোধী অপরাধে ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি
দুর্নীতির মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার